• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিকেল ৪টায় শুরু বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি ম্যাচ

খেলাধুলা ডেস্ক ।। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসার কথা নিউজিল্যান্ড দলের। সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি ঘোষণা করলেও ম্যাচ শুরুর সময় এত দিন জানানো হয়নি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরু হয়েছিল সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একই সময় খেলা শুরু করতে চায় না বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিউজিল্যান্ডের সঙ্গে সময়ের ব্যবধানের কারণে এই সময়টা নির্ধারণ করা হয়েছে। আজ মিরপুরে প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান রয়েছে ও সেখানে খেলা দেখানোর একটা বিষয়ও রয়েছে তাই সবকিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। বিকেল চারটার দিকে খেলার শুরু করার পরিকল্পনা রয়েছে।’

সূচি অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ১লা সেপ্টেম্বর। ৩ আর ৫ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। দুই দিন বিরতি দিয়ে ৮ ও ১০ সেপ্টেম্বর হবে শেষ দুই টি-টোয়েন্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ