
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমার পৌরসভা শাখা কেককাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে। বুধবার বিকেলে পাটগুদাম চত্বরে কর্মসুচিগুলো পালিত হয়।
ডোমার পৌরসভা শাখা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক সফিক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সহ-সভাপতি মনছুর আলী, সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশীদ বসুনিয়া সজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সিনিরয় যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌরসভা ছাত্র দলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, সম্পাদক রাসেল ইসলাম শাওন, কলেজ ছাত্র দলের আহবায়ক সামিউল আরেফিন হৃদয়, স্বেচ্ছাসেবক দলের পৌরসভা শাখার সম্পাদক সজিব ইসলাম প্রমূখ উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এর আগে নেতাকর্মীরা কেক কেটে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।