• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা

খেলাধুলা ডেস্ক ।। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে কিউইদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

নিউজিল্যান্ডের দেওয়া ৬১ রানের মামুলি টার্গেট বাংলাদেশ টপকে গেছে মাত্র ১৫ ওভারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৫ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মুশফিকুর রহীম ১৬ ও অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ১৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিং মাত্র ৬০ রানেই অল-আউট হয় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও টম ল্যাথাম ১৮ রান করে করলেও অন্য কোনো কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পাননি। বাংলাদেশের পক্ষে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট লাভ করেন। এ ছাড়া সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও সাকিব আল হাসান ২টি করে উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টানা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ১১তম ম্যাচে এসে জয়ের দেখা পেল টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ