• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক ।। টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিশ্বকাপ দলে কোনো নতুন চমক রাখেননি নির্বাচকেরা। গত এক বছরে ঘুরেফিরে যাঁরা খেলেছেন, তাঁদের মধ্য থেকেই দল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সেই ইঙ্গিতও অবশ্য দিয়ে রেখেছিলেন নির্বাচকেরা। ১৫ সদস্যের দলের ছয়জনই এবার প্রথমবার বিশ্বকাপ খেলতে যাবেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলামের সঙ্গে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার তালিকায় আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, মেহেদী হাসা, ও নাসুম আহমেদ।

বিশ্বকাপ থেকে আগেই নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই তাই দলে নেই এই অভিজ্ঞ ওপেনার। নিউজিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিউইদের বিপক্ষে স্কোয়াডে থাকা রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব থাকছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

আগামী ১৭ অক্টোবর ওমানে বাছাইপর্ব দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। সরাসরি সুযোগ পাওয়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ও বাছাইপর্বের চার দলসহ মোট ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ। এই ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে। মূল পর্ব শুরু হবে আগামী ২৩ অক্টোবর।

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, ও নাসুম আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ