• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের শুভসূচনা বাংলাদেশের

সিসি নিউজ ডেস্ক।। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ-বাংলাদেশ প্রতিধ্বনি আর ভুভুজেলায় মুখরিত মালে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। গ্যালারিতে থাকা বাংলাদেশ সমর্থকদের হতাশ করেনি বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফের শুভসূচনা করেছে জামাল ভূঁইয়ার দল।

দেশে থাকতেই সাফে বাংলাদেশকে ৪-৩-৩ ছকে খেলানোর কথা বলেছিলেন কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফরমেশন ঠিক রেখে চার ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন ফরোয়ার্ডকে নিয়ে দল সাজান অস্কার। তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, তারিক কাজী রায়হান ও বিশ্বনাথ ঘোষ ছিলেন বাংলাদেশের রক্ষণে। মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে বিপলু আহমেদ ও মোহাম্মদ ইব্রাহিম। স্ট্রাইকার হিসেবে সুমন রেজার দুই পাশে রাকিব হোসেন ও জুয়েল রানা।

প্রথমার্ধে লঙ্কানদের চেয়ে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে বারবার খেই হারিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ৬৪ শতাংশ বলের দখল থাকা সত্ত্বেও প্রতিপক্ষের কড়া রক্ষণে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন সুমন রেজা-জুয়েল রানারা। বাঁ প্রান্ত ধরে কয়েকবার আক্রমণে ওঠেছেন রাকিব হোসেন, দিয়েছেন বলের জোগানও। তবে বাকি সতীর্থরা সুযোগটা কাজে লাগাতে পারেননি প্রথম ৪৫ মিনিটে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ এক হেড নিয়েছিলেন তপু। তবে লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার দৃঢ়তায় গোল বঞ্চিত হন ব্রুজোন শিষ্যরা।

প্রথমার্ধে গোল না পেলেও তবু মাঝমাঠে দারুণ আধিপত্য দেখিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুটা যেন একটু ছন্নছাড়া। জামাল ভুঁইয়া-জুয়েল রানারা যখন নিজেদের গুছিয়ে আক্রমণের ওঠার চেষ্টা করেছেন তখনই নিজেদের বিপদ ডেকে আনে শ্রীলঙ্কা।

৫৪ মিনিটে ডি-বক্সে ইব্রাহিমকে ঠেকাতে হ্যান্ডবল করেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাস। এর আগেও হলুদ কার্ড দেখা ডাকসন এই হ্যান্ডবলে পান দ্বিতীয় হলুদ কার্ড। এতে তিনি পান লাল কার্ড আর বাংলাদেশ পায় পেনাল্টি।

স্পট কিকে কোনো ভুল করলেন না তপু। লক্ষ্যভেদ করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন এই বাংলাদেশ ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে এটি তপুর পঞ্চম গোল। ১-০ গোলে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা ১০ জনের দল নিয়েই গোল শোধে মরিয়া হয়ে ওঠে। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও ভালো ফিনিসিংয়ের অভাবে সফল হতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ