• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিসিবি নির্বাচনে জয়ের হ্যাটট্রিক পাপনের

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করলেন নাজমুল হাসান পাপন। আজ অনুষ্ঠিত নির্বাচনে ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেন তিনি। বর্তমান বিসিবি প্রধান পেয়েছেন ৫৩ ভোট।

অনুমতিভাবে আবারও বোর্ডের শীর্ষ পদে বসতে যাচ্ছেন পাপন। যদিও নিরঙ্কুশ জয়ের পরও একটুখানি আক্ষেপ রয়ে গেছে তাঁর। তিনি মনে করেন, ক্রিকেটে অবদান রাখতে পারেন—এ রকম আরও অনেকে বোর্ডে আসতে পারতেন। কিন্তু তাঁরা পারেননি।

ভোট গ্রহণ শেষে বিসিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানিয়েছেন পাপন। বলেছেন, ‘মানুষ ভোট দিয়েছে এটাই বড় কথা। তবে আরও খুশি হতাম, যদি আরও অনেকের অংশগ্রহণ থাকত। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আরও অনেক ভালো ভালো লোক আছেন। তারাও অনেক অবদান রাখতে পারতেন। এ রকম অনেকেই আসেননি।’

নির্বাচনে না আসার ব্যাপারটা পাপন দেখছেন এভাবে, ‘মনে হয় প্রথম নির্বাচন বলে তারা একটু সন্দিহান ছিলেন। সামনের নির্বাচনে আশা করি সবাই অংশগ্রহণ করবেন।’

সব মিলিয়ে অবশ্য বেশ সন্তুষ্ট পাপন, ‘আমরা যা ধারণা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি অংশগ্রহণ ছিল। কোথাও কোথাও ৯৯ শতাংশ ভোট পড়েছে।   মানে সবাই ভোট দিতে এসেছেন। এটা বিশাল ব্যাপার। এর আগে অনেকে ভোট দিতে আসেননি। তাদের মতামতও জানা যায়নি। এবার সেটা হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ