• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা সিল!

সিসি নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একাধিক কেন্দ্রে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যালিটে সিল মেরেছে অজ্ঞাতরা। কেন্দ্র সংশ্লিষ্টদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা ভোট দিতে এসে এই কাজ করেছেন।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে এমন ব্যালট পেপার দেখা গেছে। বিষয়টি জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আজহার হোসেন ভূইয়ার ‘জানা নেই’ বলে জানান।

সাদীপুরের পুরো ইউনিয়নের সব কেন্দ্রেই এমন মুক্তির দাবিতে সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে কয়েকটি কেন্দ্র থেকে জানা গেছে।

সোনারগাঁও থানা ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য জাফর আহমেদ তুষার বলেন, নেতাকর্মীরা বর্তমান ফ্যাসিস্ট বিরুদ্ধে ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে নীরব প্রতিবাদ স্বরূপ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হয়তো ব্যালটে মুক্তির সিল মেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ