• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে শেন ওয়ার্ন

সিসি নিউজ ডেস্ক ।। ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনায় জড়িয়ে পড়েন শেন ওয়ার্ন। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান প্রায় ১৫ মিটার দূরে। তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। সিডনি মর্নিং হেরাল্ডের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

৫২ বছরের এই স্পিনার দুর্ঘটনার পর নিজেই হাসপাতালে গিয়েছিলেন। ওয়ার্নের মনে হয়েছিল পা এবং কোমরে বড় আঘাত পেয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে ওয়ার্ন বলেন, ‘বেশ কয়েক জায়গায় কেটে গিয়েছে, একটু ব্যথা রয়েছে।’ খুব বেশি চোট না পেলেও পরের দিন সকালে ব্যথা রয়েছে বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার।

তবে এই দুর্ঘটনা সত্ত্বেও আসন্ন অ্যাশেজে সম্প্রচার দায়িত্ব পালনের ব্যাপারে আশাবাদী ওয়ার্ন। ৮ ডিসেম্বর, গ্যাবায় শুরু হচ্ছে এবারের অ্যাশেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ