• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির প্রীতি ম্যাচ

সিসি নিউজ।। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটি এক প্রীতি ম্যাচ আয়োজন করে। বুধবার বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে এই ফুটবল ম্যাচ হয়। ম্যাচে বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার ছাড়াও অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন।

সত্যজিত দাশ রুপু, হাসানুজ্জামান খান বাবলু, ফিরোজ মাহমুদ টিটুর সঙ্গে ফুটবল খেলেছেন হকির অন্যতম তারকা মাহবুব এহসান রানাও। প্রীতি ফুটবল ম্যাচ শেষে হয় আলোচনা পর্ব।

আলোচনায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশের বিভিন্ন উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গনে। আজ আমাদের খেলোয়াড়রা বিশ্ব সেরা অলরাউন্ডার, অলিম্পিকে সরাসরি খেলছে।

আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু। তিনি বঙ্গবন্ধুর ক্রীড়াপ্রেম নিয়ে বলেন, বঙ্গবন্ধু অত্যন্ত ক্রীড়াপ্রেমী ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভিত স্বয়ং বঙ্গবন্ধুর হাতেই গড়া।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও ছিলেন কমিটির অন্যতম সদস্য আব্দুল গাফফার, আসাদুজ্জামান বাদশাসহ ক্রীড়াঙ্গন ব্যক্তিত্বরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ