• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

মিঠুনের ২০৬ রানের ঝকঝকে এক ইনিংস

সিসি নিউজ ডেস্ক ।। ১৬ রান তুলতেই ৪ উইকেট নেই! মধ্যাঞ্চলের বিপদটা ছিল এমনই। সেই ধ্বংসস্তূপ থেকে পাল্টা প্রতিরোধ। শুভাগত হোমের সঙ্গে লম্বা জুটি গড়েছেন। গতকালই করেছেন অসাধারণ সেঞ্চুরি। আর আজ সেই সেঞ্চুরিটা রূপ দিয়েছেন ডাবলে—মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে মোহাম্মদ মিঠুন এভাবেই নায়কের রূপে আবির্ভূত হলেন।

মিঠুনের ডাবল সেঞ্চুরি আর শুভাগতর সেঞ্চুরিতে চরম বিপর্যয় কাটিয়ে মধ্যাঞ্চল ৪৩৮ রান তুলেছে। লিড ৫১ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলের সংগ্রহ ১ ২৫ রান। এখনো তারা পিছিয়ে আছে ৩২ রানে। মধ্যাঞ্চলের হয়ে মিঠুন খেলেন ২০৬ রানের ঝকঝকে এক ইনিংস। ৩০৬ বল ও ৪৪৫ মিনিট স্থায়ী তাঁর ইনিংসটি ৩ ছক্কা ও ২৭ চারে সাজানো ছিল।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে এর আগে ১১২ ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরি করেছেন মিঠুন। সর্বোচ্চ ছিল ১৮৬ রান। ১১৩ তম ম্যাচে এসে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার। এ মৌসুমের শুরুতে ব্যাটিংয়ে সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না মিঠুনের। জাতীয় লিগে ৬ ম্যাচে ফিফটি ছুঁতে পারেননি একবারও। সর্বোচ্চ ৪৬ রান।

এবার বিসিএলে প্রথমবারের মতো ওপেনিংয়ে উঠে এসেছেন মিঠুন। ফাইনালে দেখা পেয়ে গেলেন প্রথম ডাবল সেঞ্চুরির। সেটিও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। প্রথম সেঞ্চুরিতে পৌঁছান ১৫১ বলে। ১০২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা মিঠুন ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৮৭ বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ