• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

করোনা মুক্ত হলেন জিএম কাদের

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের করোনা মুক্ত হয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী জানান, বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের আরটিপিসিআর- এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তার।

চলমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গত ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে।

জালালী বলেন, ‘শুরু থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের স্বাভাবিক ছিলেন। অটুট ছিলো তার মনোবল। করোনার নেতিবাচক কোনো উপসর্গ ছিলো না তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত অসুধ গ্রহণ করেছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষার ফলাফল ভালো এসেছে তার।’

জি এম কাদের তার সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করায় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ