সিসি নিউজ ডেস্ক ।। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাসায় ফিরবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন । আজ ৮১ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া।
এ বিষয়ে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে বেগম জিয়ার চিকিৎসার নিয়োজিত মেডিকেল বোর্ড।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিনই তাঁকে সিসিইউতে নেওয়া হয়। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে মাঝে মাঝেই তাঁর রক্তক্ষরণ হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে পরিবার।