• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

টাকার বিনিময়ে যেন নেতা নির্বাচিত না হন: তথ্যমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক।। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া সুস্থ হওয়ার কারণে বিএনপি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন। কারণ, তারা আন্দোলনের আর কোনও ইস্যু খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, ‘সম্মেলনে যেন টাকার বিনিময়ে নেতা নির্বাচিত না হন। দুঃসময়ের ত্যাগী নেতাদের নির্বাচিত করুন।’

রবিবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহরের এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার সঞ্চালনায় সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, তানভীর শাকিল জয়, ডা. হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক ডা. আব্দুল আজিজ, অধ্যাপক মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী কে এম হোসেন আলী হাসান সম্মেলন উদ্বোধন করেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির অন্য কোনও ইস্যু নেই। তারা শুধু দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা ও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। দেশে-বিদেশে অপপ্রচার করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ। তাদের এসব ষড়যন্ত্র না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিকে নজর দিতে হবে, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

‘বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিমুক্ত করেছেন’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘দেশ ও দেশের উন্নয়ন ছাড়া বঙ্গবন্ধু কন্যার কোনও চাওয়া-পাওয়া নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। গ্রামে থেকেই শহরের সুবিধা পাচ্ছে মানুষ। দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশের টাকায় পদ্মা সেতু করেছে আওয়ামী লীগ সরকার, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। এসব উন্নয়ন বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের চোখে পড়ে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ