• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছাত্রলীগ নেত্রীর আঘাতে কপাল ফাটলো সাবেক নেতার

সিসি নিউজ ডেস্ক ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিনের কপাল ফাটিয়ে দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, ধাক্কা দেয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী বেনজির হোসেন নিশি তার হাতে থাকা মুঠোফোন দিয়ে ইয়াসিনের কপালে উপুর্যুপরি আঘাত করতে থাকেন। এতে ইয়াসিনের কপাল ফেটে রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে ইয়াসিন জ্ঞান হারিয়ে ফেললে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ইয়াসিনের মাথায় চারটি সেলাই করেন। পরে চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেন ছাত্রলীগ কর্মীরা।

এ ব্যাপরে ইয়াসিন বলেন, শ্রদ্ধা নিবেদনের সময় কে বা কার সাথে নিশি আপুর ধাক্কা লাগে। এ ঘটনায় আমাকে দায়ী করে তিনি মোবাইল দিয়ে আমার কপালে আঘাত করতে থাকেন। আমার মাথা ফেটে রক্ত পড়ার পরও তিনি আঘাত করতে থাকেন। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। মাথায় চারটি সেলাই লেগেছে। ডাক্তারের পরামর্শে এখন বাসায় বিশ্রামে আছি। একটু সুস্থ হলে আইনি ব্যবস্থা নেব।

এ ব্যাপারে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বেনজির হোসেন নিশিকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় নিশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ