নীলফামারী প্রতিনিধি।। অবৈধ আওয়ামী লীগ সরকারের কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীন মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া বলেছেন, দেশে যখন একের পর এক নিত্যপন্যের মূল্য লাগমহীন উর্ধগতিতে উঠেছে তখন এই অবৈধ আওয়ামী লীগ সরকারে বাণিজ্য মন্ত্রী বলছে দ্রব্য মূল্যের দাম কমানোর ক্ষমতা তাদের নেই। যদি দাম কমাতেই না পারে তাহলে তারা কেন অবৈধভাবে রাস্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। বুধবার দুপুরে নীলফামারী জেলা বিএনপি’র আয়োজিত তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া আরো বলেন,‘ জনগণের ভোট নির্বাচিত সরকারের জবাদিহিতা থাকে। কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে অবৈধ ভাবে সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। যেহেতু তারা জনগণের ভোট নির্বাচিত নয় তাই তারা জনগণের কাছে জবাবদিহিতা করে না। তাদের কারণেই একের পর এক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ বলছে জনগণের নাকি আয় বেড়েছে মন্তব্য করে তিনি আরো বলেন,‘ আয় বেড়েছে ঠিকই তবে জনগণের নয়, আয় বেড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাদের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে যাচ্ছে। আর দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল লাগামহীন ভাবে বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের পকেট থেকে অর্থ লুট করছে।’ জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (দুলাল), সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগীর, জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।