• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে : নৌ প্রতিমন্ত্রী

সিসি নিউজ ।। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বিএনপির এখন উচিত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা। আমরা সেই রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা মোকাবিলা করতে পারব।

শুক্রবার (১১ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনীতি ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবিলা করুক— এটা বিএনপি চায় না। তারা আছে দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া এবং পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক, তাদের কিছু যায় আসে না।

তিনি বলেন, ১৯৭৫’র পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যায়, অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ