• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

‘জাপা পুনর্গঠন প্রক্রিয়া’য় যোগ দিলেন এরিক এরশাদ

সিসি নিউজ ডেস্ক।। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সন্তান এরিক এরশাদ তার মা বিদিশার নেতৃত্বাধীন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’য় প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেছেন।

শুক্রবার (১১ মার্চ) তার জন্মদিন উপলক্ষে বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জাপায় যোগ দেন। শনিবার (১২ মার্চ) প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এ তথ্য জানান।

‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা বলেন, ‘গতকাল শুক্রবার এরিক ২১ বছরে পা দিয়েছে। তার জন্মদিনের অনুষ্ঠানে জাপার অনেকেই উপস্থিত ছিলেন। এসময় অন্তত অর্ধশত চিকিৎসক-প্রকৌশলীসহ অনেকেই দলে যোগ দিয়েছেন।’

বিদিশা জানান, এরিককে প্রাথমিক সদস্য করতে দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া প্রস্তাব করেন। পরে দলের অন্যান্য নেতারা এ প্রস্তাবে সায় দিলে এরিক যোগদান করেন।

এরিক এরশাদ জাপায় যোগ দিয়ে তার মায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ