• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রংপুরসহ ৬ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

সিসি নিউজ ডেস্ক ।। বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৬ জেলা ও দুই মহানগরে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আজ শুক্রবার রংপুর জেলা ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি এবং ফরিদপুর মহানগর, ফরিদপুর জেলা, নওগাঁ জেলা, বরগুনা জেলা, পিরোজপুর জেলা ও পাবনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

রংপুর জেলা বিএনপির ৩৬ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে। আনিসুর রহমান লাকু ওই কমিটির সদস্যসচিব। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে ৪২ সদস্যের। কমিটির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু এবং সদস্যসচিব মাহফুজ-উন-নবী-ডন।

ফরিদপুর মহানগর বিএনপির কমিটির আহ্বায়ক হয়েছেন এ এফ এম কাইয়ুম জঙ্গী। ১৭ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যসচিব করা হয়েছে গোলাম মোস্তফা মিরাজকে। ১৯ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিব হলেন সৈয়দ মোদাররেস আলী ইছা এবং এ কে এম কিবরিয়া স্বপন।

আবু বকর সিদ্দিক নান্নুকে আহ্বায়ক এবং বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সদস্যসচিব করে ৬ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৫ সদস্যবিশিষ্ট বরগুনা জেলা বিএনপির কমিটির আহ্বায়ক হয়েছেন মাহবুব আলম ফারুক মোল্লা এবং সদস্যসচিব হয়েছেন তারিকুজ্জামান টিটু।

আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং গাজী ওহিদুজ্জামান লাভলুকে সদস্যসচিব করে ৩ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকারকে সদস্যসচিব করে ৫ সদস্য বিশিষ্ট পাবনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ