• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

হার্ট অ্যাটাক করেছেন খালেদা জিয়া

সিসি নিউজ ডেস্ক ।। হার্ট অ্যাটাক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অতি দ্রুত তাঁর হৃদযন্ত্রের এনজিওগ্রাম করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এই খবর জানান। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে জানিয়ে জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। অতি দ্রুত তাঁর হৃদ্‌যন্ত্রে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। একই সঙ্গে মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছে।’

শুক্রবার দিবাগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ