• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খানসামার মানিক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের সন্তান মিনহাজুল ইসলাম মানিক। সে ওই বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
৩১ জুলাই রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এটি জানা যায়।
নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনা’র উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ