• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বরগুনায় কর্মীদের পুলিশের মারধর তদন্ত করবে কেন্দ্রীয় ছাত্রলীগ

সিসি নিউজ ডেস্ক ।। গত সোমবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের দুই গ্রুপের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের মারধরের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তদন্ত কমিটি ঘোষণা করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিদ্যুৎ এবং উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাফি।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্ৰীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ইটের আঘাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ভেঙে যাওয়া গ্লাসের ক্ষতিপূরণ ও অপরাধীর বিচারের কথা জানান সংসদ সদস্য। তবে তাঁর উপস্থিতিতেই পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটা করে। ঘটনার জেরে আজ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বরিশাল ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ