• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাপার কাউন্সিলের ডাক রওশন এরশাদের, দল বলছে তাঁর এখতিয়ার নেই

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির কাউন্সিল ডেকেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আগামী ২৬ নভেম্বর এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিরোধী নেতার এই ঘোষণাকে অবৈধ ও অনৈতিক আখ্যায়িত করে জাতীয় পার্টির কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার তাঁর (রওশন এরশাদ) নেই বলে জানিয়েছে দলটি।

আজ বুধবার দলটির চেয়ারম্যানের প্রেস সচিব দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তবে এতে দলীয় চেয়ারম্যান জিএম কাদের কিংবা তাঁর দলের মহাসচিবের বরাত দেওয়া হয়নি। বেগম রওশন এরশাদের কাউন্সিল কমিটিতে যেসব কো-চেয়ারম্যানদের নাম বলা হয়েছে, তারা এ বিষয়টি জানেন না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। কিন্তু তাদের কোনো নিজস্ব বক্তব্য কিংবা স্বাক্ষর নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অবৈধ-অনৈতিক ও গঠনতন্ত্র পরিপন্থী। গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন ও কাউন্সিল ঘোষণার কোনো এখতিয়ার নেই পার্টির প্রধান পৃষ্ঠপোষকের। কাউন্সিলে গঠিত একটি বৈধ কমিটি ভেঙে দেওয়ার কোনো ক্ষমতা জাতীয় পার্টি চেয়ারম্যান ছাড়া আর কারও নেই। গঠনতন্ত্র অনুযায়ী শুধু জাতীয় পার্টি চেয়ারম্যান আহ্বায়ক কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল আহ্বান করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ