• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার জাপা থেকে জিয়াউল হক মৃধাকে অব্যাহতি

সিসি নিউজ ডেস্ক ।। এবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি থেকে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানান। তিনি জানান, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যান এর উপদেষ্টা ও প্রাথমিক সদস্য পদ দলের সব পদ পদবি থেকে সাবেক এই সংসদ সদস্যকে অব্যাহতি দিয়েছেন। ইতিমধ্যে এই আদেশ কার্যকর হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রেসিডিয়াম সভার সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান। ওই ঘটনায় দলটির পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সেই আলোচনা চলমান থাকতেই জিয়াউল হক মৃধাকেও দল থেকে অব্যাহতি দিলেন জি এম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ