Category: ক্রাইম
-

মসজিদ থেকে বের হতেই আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
সিসি নিউজ ডেস্ক।। খুলনার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তিনি দীর্ঘদিন…
-

মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় মায়ের আত্মহত্যা
সিসি নিউজ ডেস্ক।। বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে মেয়ে ও তার বাবা এই অভিযোগ করতে থানায় হাজির হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারির অ্যাসিড পানি পান করে মা ‘আত্মহত্যা’ করেন। মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া…
-

দুই সন্তানকে তালাবদ্ধ রেখে মাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার -১
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলার থল গ্রামে দুই সন্তানকে পাশের ঘরে তালাবদ্ধ রেখে তাদের মা’কে রাতভর ধর্ষনের অভিযোগে কামরুজ্জামান প্রামানিক(৩৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব সদস্যরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান। আটক কামরুজ্জামান একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অভিযোগের…
-

ডোমারে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত থেকে যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে অজ্ঞাত যুবককের গলা জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোকড়া নন্দীপাড়ার গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ডোমার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য অশ্বনী কুমার রায় জানান, স্থানীয় লোকজন সকালের দিকে গ্রামের একটি ভুট্টা ক্ষেতের ধারে গলা জবাই করা অবস্থায় অজ্ঞাত যুবককের…
-

ছেলের বন্ধুরা খুন করে সাবেক নারী ইউপি সদস্যকে: পুলিশ
সিসি নিউজ ডেস্ক।। বগুড়ার শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে তাঁর ছেলের দুই বন্ধুর খুন করেছে। খুনের অভিযোগে দুজনকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আটক দুই যুবক হলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মুন্না মিয়া (২২) ও…
-

ক্ষেতলালে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট ক্ষেতলালে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিলন মন্ডল(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের মৃত ছাত্তার মন্ডলের ছেলে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম জানান, গতকাল সোমবার সকালে ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মিলনকে প্রতিপক্ষরা লাঠি দিয়ে বেধরক…
-

ডোমারে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক রাকিব ইসলামকে (২১) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষক রাকিব ইসলাম ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়িডাঙ্গা গ্রামের দুলাল হোসেন এর ছেলে। থানা সুত্রে জানা যার, গত ১৯ ডিসেম্বর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের শারীরীক প্রতিবন্ধী কিশোরী কন্যা (১৫)…
-

কলেজছাত্রীর মামলায় ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সিসি নিউজ ডেস্ক।। টাঙ্গাইলে এক কলেজছাত্রীর করা মামলায় বাসাইলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সোমবার টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মনিরা সুলতানা এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, মো. মনজুর হোসেন ২০২১ সালে টাঙ্গাইলের…
-

ফুলবাড়ীতে দুটি দুর্ধর্ষ ডাকাতি, নারীসহ আহত দুই
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। পরপর দুইদিন একই এলাকায় পুলিশের উপ পরিদর্শকের (এসআই) এর বাড়িসহ দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও একটি চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন বাড়ির পুরুষেরা। এদিকে আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটলেও কাউকেই আটক করতে পারেনি থানা পুলিশ। অপরদিকে পুলিশি নিরাপত্তা নিয়ে…
-

চিলাহাটিতে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। শোয়ার ঘরে খাটের উপর থেকে রেনু আক্তার (২৮) নামে তিন সন্তানের জননীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী গোলাম মোস্তফা বুলু (৩৫) পালাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে চিলাহাটি ভোগডাবুরী ইউনিয়নে। রেনু আক্তার ওই ইউনিয়নের কারেঙ্গাতলী গ্রামের খয়রুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে…
-

চিরিরবন্দরে পুকুর থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
চিরিরবন্দর (দিনাজপুের) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে কচুরিপানা ভরাট পুকুর থেকে হাচানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলার পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত হাচানুর রহমান উপজেলার একই গ্রামের ভঘু পাড়ার মৃত মকছেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, লাশটি দেখতে…
-

পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
সিসি নিউজ ডেস্ক।। খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ। বুধবার রাত ৩টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল (৪৬), একই এলাকার…
-

বিরলে দুই শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরল থেকে বস্তাবন্দী অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুই শিশুর নাম রিমন ও ইমরান। এঘটনায় শিশুদের বাবা শরিফুল পলাতক রয়েছেন। স্থানীয় ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা শরিফুল ইসলাম তার দুই সন্তানকে কাপড় কিনে দেওয়ার জন্য বাসা থেকে সন্তানদের নিয়ে যায়। পরে বাসায় ফিরে না…
-

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুনী (২৪)। ধর্র্ষণের অভিযোগে তরুনীর প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দীপুর তায়েজপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সাগর হোসেন (২৭) ও রুকিন্দীপুর ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২১)। মামলার…
-

ডোমারে গরম ছ্যাকার ক্ষত নিয়ে হাসপাতালে গৃহবধু
সিসি নিউজ।। তিন লাখ টাকা পরিশোধ করলেও যৌতুকের বাকী ৩০ হাজার টাকা পরিশোধ করতে পারেনি কৃষক বাবা। আর এজন্য বারবার স্বামী ও শ্বাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়েছে গৃহবধু লতা আকতার (২২)। তাদের নির্যাতনে শরীরে গরম খুন্তির ছ্যাকার ক্ষত নিয়ে গত ৬ দিন ধরে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছেন ওই গৃহবধু। নীলফামারী জেলার ডোমার…
-

দিনাজপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ
সিসি নিউজ।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আজ বুধবাধ দুপুরে এ রায় ঘোষণা করেন। বিচারক ওই দুই আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজির ছেলে…
-

বাসায় ডেকে নিয়ে বিউটিশিয়ানকে ধর্ষণের অভিযোগ
সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি অনলাইনের মাধ্যমে বিউটিশিয়ানের কাজ করতেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে ধানমন্ডি-২৮ নম্বরের একটি বাসায় ঘটনাটি ঘটে। আজ বুধবার দুপুরের দিকে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর স্বামীর বন্ধু আশিকুর…
-

কক্সবাজারে স্কুলশিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ
সিসি নিউজ ডেস্ক ।। কক্সবাজার সদর উপজেলায় এক স্কুলশিক্ষিকা (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষিকা উপজেলার পিএমখালীতে ভাগনির মেহেদি অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝিলংজায় ধর্ষণের শিকার হন। গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল…
-

সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক, অপহৃত কিশোর উদ্ধার
সিসি নিউজ।। অপহরণ ও জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র্যাব-১৩। বুধবার বিকাল ৪টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে আটকৃতদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম। আটককৃতরা…
-

সৈয়দপুরে কোচিংয়ে যাওয়ার পথে স্কুলছাত্রী অপহরণ: যুবক গ্রেপ্তার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অপহৃতা এক স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কিসামতডাঙ্গী গুয়াবাড়ী থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারী সোহেল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। গত ১৪ জুলাই সকাল সোয়া ছয়টার দিকে নিজ বাড়ি থেকে কোচিংয়ের যাওয়ার পথে অপহরনের শিকার হন ওই…