Tag: নীলফামারী

  • ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত চার

    ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত চার

    সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান চালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা…

  • নীলফামারীতে ডাক কর্মচারীদের অবস্থান কর্মসূচি

    নীলফামারীতে ডাক কর্মচারীদের অবস্থান কর্মসূচি

    সিসি নিউজ।। নীলফামারীতে দুই দফা দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে নীলফামারী প্রধান ডাকঘর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে ডাকঘর চত্বরে মানববন্ধন শেষে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি…

  • কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

    কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

    সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই উপজেলার…

  • নীলফামারীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ডায়ালগ অনুষ্ঠিত

    নীলফামারীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ডায়ালগ অনুষ্ঠিত

    সিসি নিউজ।। জেলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্র্যাকের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্ধদিনের ওই ডায়ালগ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জে-ার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এর আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহ। এসময় ব্র্যাকের…

  • কিশোরগঞ্জে খাস জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

    কিশোরগঞ্জে খাস জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

    সিসি নিউজ।। নীলফামারীতের হামলার শিকার হয়েছেন চ্যানেল ওয়ান-এর রিপোর্টার আবু সাইদ অপু। জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেনেড বাবু কর্তৃক প্রায় ১২ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি আহত হয়েছেন। এ ঘটনা শুনে তাৎক্ষনিক প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ ঘটনাস্থলে ছুটে যান। হামলার ঘটনায় ৬ জনকে আসামী…

  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

    নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

    সিসি নিউজ।। নীলফামারীতে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে জেলার সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে। নিহতরা হলেন, ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া গ্রামের…

  • নীলফামারীতে হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

    নীলফামারীতে হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

    সিসি নিউজ।। নীলফামারীতে হতদরিদ্র ১৮০ জন নারীর মাঝে বিনামূল্যে ৩ হাজার ৬০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ব্র্যাক ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় এসব হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এ উপলক্ষে শহরের নতুন বাজারস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ,কে,এম ফরহাদ নোমান। ব্র্যাকের জেলা সমন্বয়ক…

  • বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ: ছেলে পলাতক

    বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ: ছেলে পলাতক

    সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। বুধবার (৪ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘরের মাটি খুঁড়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত মারুফা বেগম (৬০) ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আশরাফের…

  • নীলফামারীতে খাদ্য বিভাগের বোরো ধান সংগ্রহ শুরু

    নীলফামারীতে খাদ্য বিভাগের বোরো ধান সংগ্রহ শুরু

    সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলায় বোরো ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। সোমবার বিকেলে নীলফামারী খাদ্য গুদামে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আলফারুক আব্দুল লতীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিযন্ত্রক মো. সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, নীলফামারী খাদ্য…

  • নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

    নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

    সিসি নিউজ।। নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও অসহায় প্রতিবন্ধীদের মঝে হুইলচেয়ার, নলকূপ, বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যাান, শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা…

  • কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

    কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

    সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতালেব হোসেন জীম বাবু (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে রনচন্ডী ইউনিয়নের ময়দান পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন জীম বাবু রনচন্ডী খদ্দারপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা…

  • নীলফামারীতে জমে উঠছে কোরবাণীর পশুর হাট

    নীলফামারীতে জমে উঠছে কোরবাণীর পশুর হাট

    সিসি নিউজ।। নীলফামারীতে জমে উঠেছে শেষ মুহুর্তের কোরবাণীর পশুর হাট। ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে বেচা-কেনা। জেলার বিভিন্ন হাটে দেশি জাতের মাঝারী আকারে গরুর চাহিদা বেশি ক্রেতাদের। এবার চাহিদার তুলনায় অতিরিক্ত ৫০ হাজার কোরবাণীর পশু প্রস্তুত হওয়ায় ক্রেতাদের সাধ ও সাধ্যের মধ্যে রয়েছে পশুর দাম। জেলা প্রাণি সম্পদ দপ্তর সূত্র জানায়, এবার জেলার ছয় উপজেলায়…

  • বিজিবি রংপুর রিজিয়ন এক বছরে সাড়ে ৯৪ কোটি টাকা মূল্যের পণ্য আটক করেছে

    বিজিবি রংপুর রিজিয়ন এক বছরে সাড়ে ৯৪ কোটি টাকা মূল্যের পণ্য আটক করেছে

    সিসি নিউজ।। বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুরের চারটি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন গত এক বছরে সাড়ে ৯৪ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে। এসময়ে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৭টি বিদেশি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি এবং ৫ হাজার ৩৫০ রাউন্ড শিসা গুলি উদ্ধার করেছে। রোববার দুপুরে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল…

  • নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮)। অপর নিহত ব্যক্তি হলেন মাহিগঞ্জ এলাকার রতন অধিকারীর ছেলে…

  • নীলফামারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

    নীলফামারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

    সিসি নিউজ।। ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শ্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার সকালে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়ের জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মামুন উর রশীদ।…

  • চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানবন্ধন সমাবেশ

    চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানবন্ধন সমাবেশ

    সিসি নিউজ।। শরিয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নীলফামারীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে হাসপাতালের চিকিৎসকবৃন্দের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাবপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আব্দুল্লাহ হিল মাফি, নীলফামারী…

  • নীলফামারীতে অনুষ্ঠিত হবে ৩ দিনের ভূমি সেবা মেলা

    নীলফামারীতে অনুষ্ঠিত হবে ৩ দিনের ভূমি সেবা মেলা

    সিসি নিউজ।। নীলফামারীতে আগামী ১৯ মে শুরু হবে তিন দিনের ভূমি সেবা মেলা। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা করা হয়। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনের ওই মেলার আয়োজন…

  • কিশোরগঞ্জে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই

    কিশোরগঞ্জে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই

    সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে ৫০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলের দিকে জহুরুল ইসলাম টিএমএসএস নামে একটি…

  • পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়া সৈয়দপুরের গৃহবধূ বীথি মারা গেছে

    পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়া সৈয়দপুরের গৃহবধূ বীথি মারা গেছে

    সিসি নিউজ।। অবশেষে মারা গেল নীলফামারী জেলা শহরের গাছবাড়ী এলাকায় স্বামী কর্তৃক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ঝলসে দেওয়া সেই গৃহবধূ বীথি আক্তার (২৫)। নিহত গৃহবধূ জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী এলাকার বড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের মেয়ে। নিহতের স্বজনরা জানান, ঢাকায় ন্যাশনাল বার্ন ইউনিট হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শুক্রবার…

  • নীলফামারীর কৃষক সিদ্দিক হত্যা মামলায় কাজী জাহানারা গ্রেপ্তার

    নীলফামারীর কৃষক সিদ্দিক হত্যা মামলায় কাজী জাহানারা গ্রেপ্তার

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্ত্বরে অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের পরপর পাঁচবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন। আজ বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী সদর…