Tag: বিএনপি
-

বিএনপির সদস্য পদ ফিরে পেলেন সৈয়দপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রানা
সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ আরফান সরকার রানা আবারও ফিরে পেয়েছেন দলের সদস্য পদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পর্যালোচনা করে তার বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. রিয়াদ আরফান সরকার রানার…
-

নীলফামারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে শহরের পৌর মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় তিনি বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে, দেশের জন্য কাজ…
-

বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি- রুহুল কবির রিজভী
সিসি নিউজ।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি কোনো নেতার অন্তরে সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও সেফ এক্সিটের দরকার হয় না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে আলোকিত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ…
-

নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত সচিব আজিজুলের মতবিনিময়
সিসি নিউজ।। বিএনপির চেয়ারপার্সনের থিঙ্ক ট্যাংক সংগঠন পলিসি ম্যানেজমেন্ট এন্ড রিচার্জ সোসাইটি এর সদস্য ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আজিজুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ প্রেসক্লাবে শুক্রবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি নীলফামারী -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে উন্নয়ন বঞ্চিত কিশোরগঞ্জ-সৈয়দপুরবাসীর পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার রাতে (৩ অক্টোবর) নীলফামারীর কিশোরগঞ্জ প্রেসক্লাবে প্রিন্ট…
-

নীলফামারীতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা তুহিন
সিসি নিউজ।। নীলফামারীতে শারদীয় উৎসবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সোমবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় কালিমাতা মন্দির থেকে তিনি ওই পরিদর্শন শুরু করেন। সেখানে হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্ট আহবায়ক প্রবীর গুহ মিন্টু, কেন্দ্রীয় কালিমাতা মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ সভাপতি অলোকেশ ভৌমিক…
-

দেশ গঠনে এখন ঐক্যের বিকল্প কিছু নেই : তারেক রহমান
সিসি নিউজ ডেস্ক।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। গুপ্ত স্বৈরাচার থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। দেশ গঠনে এখন ঐক্যের বিকল্প কিছু নেই। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের ভার্চুয়ালি যুক্ত হয়ে…
-

নীলফামারীতে বিএনপির ৩১ দফা প্রচারে উঠান বৈঠক
সিসি নিউজ।। নীলফামারীতে বিএনপির ৩১ দফা প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সদর উপজেলার চাপড়া সরমজামী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এসব উঠান বৈঠকে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। এসময় জেলা বিএনপির সদস্য ইউনুছ আলী শাহ, শেফাউল…
-

আলোচনার মধ্যে রাজপথে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল
সিসি নিউজ ডেস্ক।। জামায়াতে ইসলামীসহ সাতটি দলের রাজপথে চলমান কর্মসূচিকে ‘অহেতুক চাপ সৃষ্টি’ বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটার কোনো প্রয়োজন ছিল না। আলোচনার মধ্যেই এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে—অহেতুক একটা চাপ সৃষ্টি করা; যা গণতন্ত্রের জন্য শুভ নয়।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে রাজধানীর…
-

নিজেদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করা যাবে না- সৈয়দপুরে মির্জা ফখরুল
সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করা যাবে না। আজ রোববার সকাল ৯টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সৈয়দপুর জেলা বিএনপির…
-

নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শোভাযত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় জেলা বিএনপির…
-

তফসিল ঘোষণা হলে দেশে আসবেন তারেক রহমান
সিসি নিউজ ডেস্ক।। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারেক রহমান ফিরে এসে আগামী নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হবেন বলেও ইঙ্গিত দেন এই উপদেষ্টা। এ দিন সিলেটের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে…
-

সমমনাদের নিয়ে নির্বাচনী জোট করতে পারে বিএনপি
সিসি নিউজ ডেস্ক।। যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নির্বাচনকে সামনে রেখে সমমনাদের নিয়ে জোট হতে পারে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘যুগপৎ যারা জুলাই আন্দোলন করেছে, আমরা তাদের নিয়ে নির্বাচন করতে চাই। আমাদের সমমনা যারা আছে, যাদের নিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারব, সে…
-

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে- বেবি নাজনীন
সিসি নিউজ।। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবি নাজনীন বলেছেন,দেশে নির্বাচন পেছানোর জন্য এখনও ষড়যন্ত্র চলছে। সে সব মোকাবেলায় সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই এক পরিবারের সদস্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোন কর্মসূচি পালনে রাজপথে থাকতে হবে।…
-

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জেলা বিএনপির বিজয় মিছিল
সিসি নিউজ।। নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। বুধবার সন্ধ্যায় জেলা শহরের ডিসির মোড় থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ধরে গাছবাড়ি এলাকার শহিদ রুবেল চত্বরে পৌঁছে সমাপ্ত হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এর আগে ডিসির মোড়ে…
-

নীলফামারী জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
সিসি নিউজ।। নীলফামারীতে জেলা বিএনপির ৩৩ সদস্যের পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। ওই কমিটির উপদেষ্টা হিসেবে পাঁচ জনের নাম রয়েছে। এর আগে গত ১৬ জুলাই জেলা কমিটি বিলুপ্ত করে মীর সেলিম ফারুককে আহ্বায়ক, এ এইচ এম সাইফুল্লাহ…
-

‘সমগ্র নারী সমাজের জন্য মাহেরীন চৌধুরী একজন জাতীয় বীর’- আফরোজা আব্বাস
সিসি নিউজ।। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘সমগ্র নারী সমাজের জন্য মাহেরীন চৌধুরী একজন জাতীয় বীর। তার কবর জিয়ারতের মাধ্যমে রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে এখানে এসেছি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এসেছি। তাদেরকে সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই।…
-

নীলফামারী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
সিসি নিউজ।। নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মো. সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্যসচিব ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও…
-

খানসামায় সাবেক এমপি ও ইউপি চেয়ারম্যানসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা
সিসি নিউজ।। দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো ৬০ জনের নাম উল্লেখ করে মামলা করা…
-

বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে বালিয়াডাঙ্গী সমীর উদ্দিন কলেজ মাঠে চত্বরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে…
-

খানসামায় বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে কর্নেল মোস্তাফিজুরের সংবাদ সম্মেলন
সিসি নিউজ।। দিনাজপুরের খানসামায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (১২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার চৌধুরী রাইস মিল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলায় আহত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শারীরিক আঘাতের চিহ্ন প্রদর্শন করে…