চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানার পলিটেকনিক এলাকার ছাত্রলীগ ক্যাডার মেহেদী হাসান বাদল (৩০) খুন হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
মেহেদী হাসান বর্তমান মেয়র নাছিরের অনুসারী বলে জানা যায়। গত মেয়র নির্বাচনে সহিংসতার অভিযোগ দায়ের করা মামলায় কিছুদিন হাজতে ছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পান।