• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ

ঢাকা: দলের কেন্দ্রীজামায়াতয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।

এদিকে সোমবার বিকেল ৪টার দিকে গোপন বৈঠকের সময় হানা দিয়ে মজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে আটক করে পুলিশ। রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছে ২০টি বোমা ও অস্ত্রও পাওয়া যায় বলে পুলিশের দাবি। তবে জামায়াত বলছে, নাটক সাজাতেই পুলিশ বোমা ও অস্ত্রের কথা বলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ