• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোমাসহ জামায়াতের দুই এমপিকে আটকের দাবি

152547_1ঢাকা: জামায়াতে ইসলামীর সাবেক দুই সংসদ সদস্যসহ দলটির ১৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০টি বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার দুপুরে রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়। বাড়িটি স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক হারুন-অর রশীদের।

আটকরা হলেন- খুলনা-৬ আসনের সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার ও অধ্যাপক মুজিবুর রহমান। বাকিদের নাম এখনো জানা যায়নি।

পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘গোপন খবরে বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে ২০টি বোমা উদ্ধার করা হয়।’

আটকদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ