Bangladesh cricketer Imrul Kayes acknowledges the crowd after scoring a half century (50 runs) during the second one-day international (ODI) cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e Bangla National Stadium in Dhaka on November 9, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN' (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

খেলাধুলা ডেস্ক: ঘরের মাঠে টানা পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ দলের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ২৪১ রান বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ফলে আজও শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।টানা জয়ের সঙ্গে চলতি সিরিজের প্রথম ম্যাচে জয়ের ফল বেশ আত্মবিশ্বাসী রয়েছে বাংলাদেশী ক্রিকেটারা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয় দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।কিন্তু তামিম দলীয় (১৯) করে পানিয়াঙ্গারার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। এর পর লিটনকে নিয়ে ইমরুল ভালো রানের জুটি গড়তে পারেনি। প্রথম ওয়ানডেতে ডাক মারা লিটন দাস দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন। মাত্র ৭ রান করেই বিদায় নেন তিন ।
এরপর নামেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু তিনিও ইমরুলকে বেশিক্ষন সময় দিতে পারেনি।দলীয় ৪ রান করে সাজ ঘরে ফিরে যান।তবে অনেক দিন পর দলে ফেরা ইমরুল ফিফটি রান করে এখনো উইকেটে আছেন।রিয়াদ ফিরে পর মুশফিককে নিয়ে নতুন করে রানের সূচনা করে ইমরুল।কিন্তু জংউই বলে ক্রেমার হাতে ক্যাচ আউট হয়ে ২১ রান করে মাঠ ছাড়েন মুশফিক।এরপর সাব্বির ও নাসির ম্যাচের হাল কিছুটা ধরলেও। বেশি দূর নিয়ে যেতে পারিনি। নির্ধারিত ৫০ ওভারে ২৪১ করে টাইগারবাহিনী।