• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে আর্ন্তজাতিক ক্রিকেট খেলার সুযোগ হবে

papon1447503974রংপুর: বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, রংপুরে খুব শিগগিরই আর্ন্তজাতিক ক্রিকেট খেলার সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগামী এক বছরের মধ্যে রংপুরে আর্ন্তজাতিক সকল ধরনের ক্রিকেট খেলার ব্যবস্থা নেয়া হবে।
আজ শনিবার রংপুর ক্রিকেট গার্ডেনে ব্রাদার্স ফার্নিচার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০১৫ এর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন পাপন।

পাপন বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আইসিসির সবশেষ মিটিংয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এ ব্যাপারে আর কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘এরপর কোন একটা দেশ যদি না আসে সেটা তাদের ব্যাক্তিগত ব্যাপার। আইসিসি কখনই এটাকে সাপোর্ট করবে না। আর কোনো একটি দেশ না আসলেও টুর্নামেন্ট বাংলাদেশে হবেই।’

এর আগে তিনি রংপুর ক্রিকেট গার্ডেনে এসে পৌছলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল সংবর্ধনা জানায়। এ সময় তার সাথে ছিলেন ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুব আনাম, পরিচালক লোকমান হোসেন ভুইয়া, আকরাম খান, শেখ সোহেল আহাম্মেদ সিইও নিজাম উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা।

তাদের স্বাগত জানান রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহাম্মেদ ঝন্টু, জেলা প্রশাসক রাহাত আনোয়ার রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ