• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ছাত্রলীগসিলেট : সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার রাতে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় বলে জানা গেছে। ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার প্রায় ১৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেল সিলেট জেলা ছাত্রলীগ।

কমিটি অনুমোদনের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকায় অবস্থান করে অবশেষে সফল হলেন তারা।

জানা যায়, অনুমোদিত কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া সহ-সভাপতি রয়েছেন ১৯ জন, যুগ্ম সম্পাদক ৫ জন, সাংগঠনিক সম্পাদক ৭ জন, বিভিন্ন সম্পাদকীয় পদে ২৩ জন, উপ-সম্পাদকীয় পদে ২৩ জন, সহ সম্পাদক ১৫ জন এবং সদস্য রয়েছেন ৪৫ জন।

গত বছরের ৮ সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট সিলেট জেলা ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই কমিটির দুই যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় কুমার বহিষ্কৃত হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে অন্য দুজনকে যুগ্ম সম্পাদক পদে আনা হয়েছে।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী, প্রকৃত ছাত্র এবং বিশেষ করে জামায়াত-শিবিরের হাতে নির্যাতিতদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তন্মধ্যে যুগ্ম সম্পাদক পদে রয়েছেন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের নেতা অসিম কান্তি ধর। এ ছাড়া এমসি কলেজ ছাত্রাবাসে শিবিরের হাতে নির্যাতিত মেহেদি হাসান উজ্জল ও গোলাপগঞ্জ ছাত্রলীগের নেতা মিজানুর রহমান সম্পাদকীয় পদ পেয়েছেন।

এদিকে ছাত্রলীগের বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী কমিটি ১২১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা থাকলেও তা ১৪১ সদস্যে গিয়ে ঠেকেছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের আগামী বর্ধিত সভায় গঠনতন্ত্র সংশোধন করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হবে। বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত গৃহিত হলে জেলা ছাত্রলীগের কমিটিতে বর্তমান ১৪১ সদস্যের সঙ্গে আরো ১০ সদস্য অন্তর্ভুক্ত করা হবে।’

তিনি আরো বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছে। শহরভিত্তিক কমিটি না করে উপজেলা পর্যায়ের ত্যাগী, প্রকৃত ছাত্রদের মূল্যায়ন করা হয়েছে। কমিটিতে হত্যামামলার কোনো আসামি, সাংবাদিক নির্যাতনকারী, ছাত্রলীগের নাম ভাঙিয়ে ছিনতাইয়ে জড়িত থাকা এবং সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা কাউকে রাখা হয়নি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ