• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

প্রার্থী সঙ্কটে লজ্জিত এরশাদ!

এরশাদঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মাত্র ৫১জন প্রার্থীকে মনোনয়ন দেয়াকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, একটি পুরাতন দল হয়েও আমরা প্রার্থী খুঁজে পাইনা। মাত্র ৫১টি পৌরসভায় প্রার্থী মনোনয়ন দেয়া আমাদের জন্য লজ্জার। দলের নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এরশাদ বলেন, আমি একাই ২৭টি জেলায় কাউন্সিল করেছি। আমার পাশে কেউ ছিল না। আরও ২৬টি জেলায় কাউন্সিল করবো। জানি আমার পাশে কেউ থাকবে না। সরকারের উদ্দেশে এরশাদ বলেন, পৌরসভার সবকয়টিতে হারলেও আপনাদের ক্ষমতা চলে যাবে না। তাই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন তাদের মেরুদ- খুঁজতে ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু তারা মেরুদ- খুঁজে পায়নি। সুুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসিকে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ