সিসি ডেস্ক: ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, লোভ দেখিয়ে সেনাবাহিনীকে বিপথে নেওয়া হয়েছে। দেশে নিরাপত্তা কাজ নয়, রাস্তা বানাবে, এই বানাবে-সেই বানাবে; এভাবে তাদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে গুলশানস্থ নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি চেয়ারপারসনের । এর আগে ছাত্রদলের আহত ৪ সদস্যকে আর্থিক সহযোগিতা করেন বিএনপি প্রধান।
দলের নেতাকর্মীদের ওপর চলা নির্যাতনের কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, ‘পুলিশ বাহিনীকে বলব, আপনারা কোনো অপরাধ করেননি। আপরাধ করছে শেখ হাসিনা। আমরা ক্ষমতায় গেলে আপনাদের বের করা হবে না। আপনারা থাকবেন। পুলিশ বাহিনী ও সামরিক বাহিনীকে বলব, আপনারা এ দেশের সন্তান। স্বশস্ত্র বাহিনী করেছি আমরা। তারা (আওয়ামী লীগ) তা চাইনি। তারা বলেছিল বাংলাদেশে কোনো স্বশস্ত্র বাহিনীর প্রয়োজন নেই।তারা রক্ষীবাহিনী তৈরি করেছিল।’
খালেদা জিয়া আরও বলেন, ‘বাংলাদেশে কি চলছে? গণহারে মানুষ হত্যা চলছে। গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। চলছে শুধু অত্যাচার এবং অত্যাচার। আর অত্যাচারী কারা শাসক দলে যারা আছে, তারা জোর করে ক্ষমতায় আছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়, জোর করে ক্ষমতা দখল করা অবৈধ সরকার।’
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিএনপি চেয়ারপারসান বলেন, ‘দেশের মানুষ প্রতিটি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে যে কখন কি ঘটে। দেশ আজকে হায়নার কবলে পড়েছে। ডাইনীর কবলে দেশ। ডাইনী এখন রক্ত খেকো হয়ে গেছে।’
বিএনপির চেয়ারপারসন মন্তব্য করেন, ‘বেনজীর (র্যাবের মহাপরিচালক) হলো মানুষ খেকো। শেখ হাসিনার সঙ্গে মিলে এগুলো করছে। এর আগে ছিল কর্নেল জিয়া (নারায়ণগঞ্জের সেভেন মার্ডার কেসে অভিযুক্ত)।’
আসন্ন পৌর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আজকে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। লোক দেখানো নির্বাচন এটি। আমাদের প্রার্থীদের নমিনেশন পেপার পর্যন্ত সাবমিট করতে দেয় না। আমাদের লোকজনকে প্রতিহত করছে। গণহারে গ্রেফতার করছে। যাতে তারা কাজ করতে না পারে। জেলে বন্দীর সংখ্যা ৪ থেকে ৫ গুন হয়ে গেছে। পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ হয়ে কাজ করতে।’
খালেদা জিয়া আরও বলেন, ‘তারা পৌর নির্বাচন চোরামি করে জনপ্রিয়তা দেখাতে চায়। আপনার সিটি নির্বাচনেও তা দেখেছেন।’
নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অথর্ব। ব্যর্থ। এদের অধীনে কোনো সুষ্ঠ নির্বাচন হবে না। কারণ এরা শেখ হাসিনার পদলেহনকারী।’
খালেদা জিয়া আরও বলেন, ‘দেশে বিনিয়োগ নেই। বিদেশীরা বিনিয়োগ করছে না। সব কিছু ধ্বংস করছে এই ডাইনী।’
বিএনপি চেয়ারপারসন মন্তব্য করেছেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে আনন্দ করার কথা। কিন্তু মুক্তিযোদ্ধের প্রত্যেকটি জিনিসই তারা (আওয়ামী লীগ সরকার) ধ্বংস করেছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের এই বক্তব্য দানকালে উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতাকার্মীরা।
দ্য রিপোর্ট