• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

আপনারা কি ‘ঘোড়ার ঘাস’ কেটেছেন ?

175635_1ঢাকা: দিনাজপুরে ইস্কন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘এতো বড় একটা ঘটনা ঘটে গেলো, কিন্তু দেশের আইনশৃঙ্খলা বাহিনী ‘ঘোড়ার ঘাস’ কাটে।’

শুক্রবার শিল্পকলার জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দিনাজপুরে এত বড় ঘটনার পরও ঘটনাস্থলে গতকাল কেন পুলিশ ছিল না। ইস্কন মন্দিরে গুলি, বোমা হামলা হয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন? আপনারা কি ‘ঘোড়ার ঘাস’ কেটেছেন?

তিনি বলেন, ‘দিন দিন দেশে সংখ্যালঘুর পরিমান কমছে। তাদের সরকারের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে না। সংখ্যালঘুদের গুরুত্ব আরোপ না করলে দেশ এক সময় আফগানিস্তানে পরিণত হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো মনোযোগী হতে হবে।’

পৌর নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির এ কমিটি স্ট্যান্ডও করে না আবার স্লিপও করে না। তিনি (খালেদা জিয়া) এসব অপদার্থগুলোকে নিয়ে মিটিং করেছেন। নির্বাচনে এরকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ