• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রাজধানীতে আ.লীগের বিজয় র‌্যালি

128649_1ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিজয় র‌্যালি শুরু হয়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই র‌্যালির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

র‌্যালিটি ধানমন্ডি-৩২ এ গিয়ে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, পৃথিবী দেখে যাও। এই দেশে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। তাদের দণ্ড কার্যকর হয়েছে, হচ্ছে এবং হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, কিভাবে পদ্মাসেতু করতে হয়।

এ সময় প্রধানমন্ত্রীর হাত আরো শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুস সোবহান গোলাপ, হাজি সেলিম, মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

র‌্যালিতে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ