• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

আ. লীগ নিজেদের ঘরে রাজাকার পুষছে : খালেদা

খালেদাঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে নিজেদের ঘরে রাজাকার পুষছে।

তিনি বলেন, সরিষা বাড়ির মাওলানা নূরুল ইসলাম রাজাকারকে পতাকা দিয়েছিল হাসিনা এবং তারাই যুদ্ধাপরাধী এবং রাজাকারদের মন্ত্রী বানিয়েছে। নিজেদের কথা তারা অতিসহজেই ভুলে যায়। কিন্তু জনগণ তা অতি সহজে ভুলে না।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ করেনি, তারা আজ বড় মুক্তিযোদ্ধা। ক্ষমতায় গেলে এ সব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল ৫টার দিকে খালেদা জিয়া সমাবেশে যোগ দেন তিনি । ‘নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী মানুষের ঐক্য ও আন্দোলনের কোনো বিকল্প নেই’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সামবেশে বিশিষ্ট মুক্তিযোদ্ধারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক প্রমুখ উপস্থিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ