• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে মীর নাছিরের গাড়িবহরে হামলা

হামলাচট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে।

আজ দুপুর সোয়া ১টার দিকে গুছরা বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মীর মোহাম্মদ নাছির উদ্দিনের একান্ত সহকারী মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, ‘আজ বেলা ১২টার দিকে রাঙ্গুনিয়া গোছরা বাজারে বিএনপির দলীয় প্রার্থীকে নিয়ে প্রচারণা শুরু করেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বাজারে প্রচারণা শেষ করে সামনের দিকে যাওয়ার সময় পেছন থেকে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়ি বহরে হামলা চালায়। এসময় দলীয় নেতা-কর্মীরা স্যারকে একটি গাড়িতে করে পাঠিয়ে দেন। বাকিরা যার যার অবস্থানে সরে যান।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ