• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

খালেদাঢাকা : পৌর নির্বাচনের পরিস্থিতি বিশ্লেষণ এবং নির্বাচনপরবর্তী দলের অবস্থান স্থির করতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

এতে বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান,  আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, কামাল ইবনে ইউসুফ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, জয়নাল আবদীন, আবদুল কাইয়ুম উপস্থিত রয়েছেন।

এ ছাড়া দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত রয়েছেন।

দেশে ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা চলছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা-গ্রেফতারের অভিযোগ তুলেছে বিএনপি। এ বিষয়ে ইসির ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ