• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শুধু গেজেট প্রকাশ করলেই চলবে: কর্নেল অলি

অলিসিসি নিউজ: এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থীর বিজয়ী হওয়ার সুযোগ নেই। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আর কোনো নির্বাচনের প্রয়োজন নেই। শুধু গেজেট প্রকাশ করে তাদের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থীদের বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশ করলেই চলবে। এলডিপির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও এলডিপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

অলি আহমদ বলেন, এই সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই প্রহসনের নির্বাচনের জন্য বর্তমান সরকার, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের মাসুল দিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, চট্টগ্রামের চন্দনাইশ পৌর নির্বাচনে ১৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি ভোটকেন্দ্রেই আগের রাতে ভোট শেষ হয়ে যায়। বাকি তিনটি ভোট কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নেয়। রিটার্নিং ও পোলিং এজেন্টদের চাকরির ভয় দেখিয়ে এ কাজ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ