• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

৫ জানুয়ারি কর্মসূচি দেবে আ.লীগ

আ’লীগঢাকা: দশম জাতীয় সংসদের দ্বিতীয় বছরপূর্তিতে (৫ জানুয়ারি) এবারও কর্মসূচি দেবে আওয়ামী লীগ। তবে সেই কর্মসূচি এখনও ঘোষণা করেনি দলটি।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি নিয়ে কর্মসূচির বিষয়ে এক প্রশ্নের জবাবে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমাদেরও কর্মসূচি থাকবে। তা পরে জানিয়ে দেওয়া হবে।’

পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। এর আগে ৫ জানুয়ারি জনসভা করার ঘোষণা দেয় বিএনপি। সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে দলটি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

পৌর নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘আপনি কোন ধরনের নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। ছিয়ানব্বইয়ের মতো নির্বাচন আশা করেছিলেন ?’

গত বছর ৫ জানুয়ারি আওয়ামী লীগ ‘গণতন্ত্র রক্ষার দিন’ হিসেবে পালন করে। অন্যদিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। ২০১৫ সালে ওই দিন পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর কর্মসূচিতে বাধা পেয়ে খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ