• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

৫ জানুয়ারি: ফের মুখোমুখি আ.লীগ-বিএনপি

130349_1ঢাকা: ৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের ঘোষণা দেওয়ার পর একই দিন একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

৫ জানুয়ারি রাজধানীতে ১৮টি স্থানে একযোগে সমাবেশ করবে আওয়ামী লীগ, যার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানও রয়েছে।শনিবার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক আব্দুস সোহবান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার সকালে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এই সমাবেশের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ বরাবরে আবেদনও করেছে বিএনপি।এর কয়েক ঘণ্টা ব্যবধানে আওয়ামী লীগের কর্মসূচি এল। ৫ জানুয়ারিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসে। বিএনপিসহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ওই নির্বাচন বর্জন করে।

প্রসঙ্গত, গত বছর ৫ জানুয়ারির দিনটিকে ঘিরে ঢাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। সরকার বিএনপিকে জনসভার অনুমতি না দেওয়ায় দলটি টানা অবরোধ কর্মসূচির ডাক দেয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দি করা হয়।

এর পর থেকেই দীর্ঘ প্রায় দুই মাস দেশে রাজনৈতিক সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। টানা ৯২ দিন ধরে বিরোধী দলের ওই অবরোধ কর্মসূচির সময় পেট্রোল বোমাসহ নানা সহিংসতার ঘটনা ঘটে। এ সময় অনেক প্রাণহানি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ