ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ভোট চুরি, জালিয়াতি ও কেন্দ্র দখলের পৌর নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করেছে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান। এই কমিশনের অধিনে দেশে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।’
রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে রোববার পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন। এ সময় বক্তব্য রাখেন দলের সহকারি মহাসচিব অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন জাফরী প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে ইসলামী আন্দোলনের ৫৭ জন মেয়র প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন। কিন্তু একটিতেও তারা জিততে পারেননি।