• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শর্ত সাপেক্ষে অনুমতি পেল বিএনপি

বিএনপিসিসি নিউজ: বিশেষ বিবেচনায় এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটিকে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে সিটি করপোরেশন।

সোমবার বিএনপি নেতারা এ কথা জানান। তবে ডিএমপির অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, এ ব্যাপারে তাদের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী তে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এর কয়েক ঘণ্টার মধ্যে একই স্থানে সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি একযোগে রাজধানীর ১৭টি স্থানে এই কর্মসূচির কথা জানিয়েছে দলটি।

বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে দুটি দলেরই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়া অনিশ্চিত হয়ে ওঠে। এরপর দুটি দলই সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়। এ ক্ষেত্রে আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এবং বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ