• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ

আ’লীগঢাকা: বিশেষ বিবেচনায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশের অনুমতি পেয়েছে ক্ষমতাসীন মহাজোটের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ অনুমতি দিয়েছে।

সোমবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনরে মেয়র সাঈদ খোকন আজ দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপিকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে হবে। আর আওয়ামী লীগ করবে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সামনে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হবে। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। এ দিন দুই দলই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। একই স্থানে সমাবেশের অনুমতি চেয়েছিল দুই দলই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ