• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হরতাল প্রতিহত করার ঘোষণা গণজাগরণ মঞ্চের

ইমরান 1সিসি নিউজ : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে পুনর্বহাল থাকায় জামায়াতে ইসলামী যে হরতালের আহ্বান করেছে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে শাহবাগের প্রজন্ম চত্বরে গণঅবস্থান পালন করারও ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। এ জন্য সবাইকে শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রজন্ম চত্বর থেকে বলা হয়, ‘নিজামীর ফাঁসি কার্যকরে বাধা দিতেই তারা হরতাল ডেকেছে। আমরাও গণঅবস্থান নিয়ে তা প্রতিহত করব।’

এদিকে রায় শোনার পর গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বিজয় মিছিল করা হয় এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ।

বুধবার সকাল ৯টা ৭ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

স্বাধীনতাযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যার দায়ে ২, ৬ ও ১৬ নম্বর অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ৭ ও ৮ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছেন আপিল বিভাগ। এ ছাড়া ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ