• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

ফেলানী একটি প্রতীক : হাফিজ উদ্দিন

Arif1452150992ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, মানবতা ঝুলন্ত অবস্থায় আছে। আমরা অসহায়। ফেলানী হল একটি প্রতীক। ফেলানীকে হত্যা করা হল, আমরা প্রতিবাদও করতে পারলাম না। এটাই দুঃখ।

তিনি বলেন, ‘এসব নিয়ে বর্তমান সরকারের কোন মাথাব্যাথা নেই।

ফেলানী হত্যা দিবস উপলক্ষ্যে ‘ফেলানী আমাদের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘৭১ এ আমরা হানাদার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করেছি, ফেলানী হত্যার ঘটনা তার উপর আঘাত করেছে।’

এ সময় এম হাফিজ উদ্দিন অভিযোগ করেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের নানা ধরনের সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে সরকার জোটটি ভাঙার ষড়যন্ত্র করছে।

হাফিজ উদ্দিন বলেন, ‘২০ দলীয় জোট নিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে তা সফল হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জোটটি আন্দোলনের জন্য যথেষ্ট।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ