• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

জাপার সঙ্গে সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী নিহত

bogra_97872বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে সংঘর্ষে শফিকুল ইসলাম (৩২) নামে এক শ্রমিক লীগ কর্মী মারা গেছেন। শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম সান্তাহার পৌর শহরের চাবাগান এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম বাদশার ছোট ভাই।

পুলিশ জানায়, পৌর নির্বাচনে জাপার ভোট বিএনপি মনোনীত প্রার্থীকে দেয়া হয়েছে- এমন অভিযোগ করে আসছিলেন রাশেদুল ইসলাম। আর এ কারণেই তিনি পরাজিত হন বলে দাবি করছিলেন। এ নিয়ে কয়েকদিন ধরে জাপার সঙ্গে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীদের উত্তেজনা চলছিল। এরই সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় জাতীয় পার্টির এক নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে শ্রমিক লীগের নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ার শেল ও বেশ কিছু রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া বগুড়া শহর থেকে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ