• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |

মহাজোটও ভাঙতে পারে, তরিকতের হুঁশিয়ারি

131197_1ঢাকা: শরিকদের প্রতি ‘মনযোগী’ না হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটও ভাঙতে পারে বলে মনে করছেন এই জোটের শরীক তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল।

সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী ঐক্যজোটের একাংশ।

এ প্রসঙ্গে এম এ আউয়াল বলেন, ‘এতে আওয়ামী লীগের উল্লাসিত হওয়ার কিছু নেই।’

রবিবার রাজধানীর কলাবাগানে ‘তরিকত কার্যালয়ে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

মহাজোটের ঐক্য আরও যেন সুদৃঢ় হয়, সেদিকে মনোযোগী হতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তরিকতের এ নেতা।

বিএনপি জোটে ভাঙনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, বিএনপি থেকে আরও দল বেরিয়ে যাবে।

হানিফের ওই বক্তব্যের সূত্র ধরে তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল বলেন, বিএনপি জোটের সমালোচনা না করে আওয়ামী লীগের উচিত মহাজোটকে আরো শক্তিশালী করা, গতিশীল করা। রাজনীতিতে ভাঙা-গড়া থাকবেই।

মতবিনিময়কালে তরিকত ফেডারেশনের আগামী ছয় মাসের সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরেন দলটির মহাসচিব বলেন, অচিরেই দলের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে সারাদেশে কেন্দ্রীয় নেতারা সফর করবেন।

পাশাপাশি জঙ্গিবাদবিরোধী একটি অরাজনৈতিক জোট করার চিন্তাভাবনা চলছে বলেও জানান তরিকতের এই নেতা।

এম এ আউয়াল বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে ঐক্যজোটের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। ৩ মাসের অবরোধ-কেন্দ্র করে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি অনুশোচনা করা দরকার। না হলে জাতি ঐক্যজোটকে ক্ষমা করবে না।

জামায়াত-নিষিদ্ধ প্রশ্নে সরকারের ‘ধীরগতিরও সমালোচনা করেন তরিকত ফেডারেশনের মহাসচিব। তিনি বলেন, ‘আমরা বরাবর বলে এসেছি, সরকারের উচিত দেশবাসীকে জানানো জামায়াত নিয়ে তাদের অবস্থান কী?’

এসময় তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, মসনভী হায়দার এবং সৈয়দ তৈয়্যবুল বশর মাইজভান্ডারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ