• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ আটক ১৪

কারাগারহবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রাম থেকে জেলা জামায়াতে ইসলামীর আমির মুখলেছুর রহমান (৬০)সহ জেলার শীর্ষ ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রচুর লিফলেট ও লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামে জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, সকালে আটককৃতরা জেলা জামায়াতে ইসলামীর আমির মুখলেছুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে উপজেলা পর্যায়ের আমিররাও রয়েছেন। তিনি আরও জানান, বিস্তারিত পরে প্রেস নোটের মাধ্যমে জানানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ